Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

গ্রেফতার ভাঙড় জমি আন্দোলনের নেতা অলীক চক্রবর্তী

ভাঙড় আন্দোলনে ধাক্কা, গ্রেফতার নকশাল নেতা অলীক চক্রবর্তী

গ্রেফতার ভাঙড় জমি আন্দোলনের নেতা অলীক চক্রবর্তী

পুলিশের হাতে ধরা পড়েছেন ভাঙড় জমি আন্দোলনের নেতা তথা সিপিআইএমএল রেড স্টারের সদস্য অলীক চক্রবর্তী। সূত্রের খবর বৃহস্পতিবার ভুবনেশ্বরের কলিঙ্গ হাসপাতালের সামনে থেকে এই নকশালপন্থী নেতাকে গ্রেফতার করে পুলিশের এক বিশেষ দল। একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন: অশান্তি অব্যাহত ভাটপাড়ায়, বিজেপির দল ফিরতেই ফের উত্তপ্ত এলাকা, পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, আমডাঙায় মৃত ১

বছর খানেক আগে ভাঙড়ে পাওয়ার গ্রিড প্রকল্পের বিরোধিতায় যে আন্দোলন গড়ে উঠেছিল তার নেতৃত্বে ছিল এই সংগঠনটির সদস্যরা। এই আন্দোলনকে কেন্দ্র করে সে সময় অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ভাঙড়ের পরিস্থিতি। ফলে বাধ্য হয়ে বন্ধ রাখতে হয় পাওয়ার গ্রিড প্রকল্পের কাজ। দিন কয়েক আগে পঞ্চায়েত নির্বাচনের আগেও ভাঙড়ের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজ করছিল পুলিশ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *