উদ্বোধনে না এলেও অষ্টমীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসতে পারেন। রাজ্যে বিজেপির তরফে এমনটাই আগে বলা হয়েছিল। কিন্তু শুক্রবার দিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে দেন, আগাম কর্মসূচি থাকায় কলকাতায় আসতে পারছেন না অমিত শাহ। এমনকী বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডারও পুজোয় কলকাতায় আসার সম্ভবনা থাকলেও তিনিও আসছেন না।
আরও পড়ুন: রাজ্যে আসছে উইপ্রো এবং মাইক্রোসফট, ঘোষণা মুখ্যমন্ত্রীর: তৈরি হবে বিপুল কর্মসংস্থান
প্রথমে জল্পনা ছিল, সন্তোষ মিত্র স্কোয়ার এবং সল্টলেকের দুটি পুজোর উদ্বোধন করতে পারেন অমিত শাহ। পরে জানা যায়, উদ্বোধনে না আসতে পারলেও অষ্টমীর দিন তিনি আসছেন। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর প্রধান উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এছাড়াও বিজেপির উদ্যোগে সল্টলেকের ইউজেডসিসি’তে একটি পুজো হয়। ওই দুটো পুজো এবং সল্টলেকের আরও একটি পুজোতে থাকার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।




