Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
10 July 2026

নুসরত-নিখিলের দোষারোপের মাঝে পড়ে কনফিউজড অঙ্কুশ, ঢপের রহস্য ভেদে স্যোশাল মিডিয়ায় পোস্ট

নুসরত-নিখিলের দোষারোপের মাঝে পড়ে কনফিউজড অঙ্কুশ, ঢপের রহস্য ভেদে স্যোশাল মিডিয়ায় পোস্ট

গত শুক্রবার সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের মা হওয়ার খবর টলিপাড়ায় জল্পনার সূত্রপাত ঘটিয়েছিল। সেই জল্পনা কল্পনাকে অন্য মাত্রা দিল বুধবার নুসরতের জারি করে বিবৃতি। সেখানে বলা হয়েছে, আইন অনুযায়ী ওটা বিয়েই নয়। কিন্তু, এক ধরনের সম্পর্ক। বলা যেতে পারে, লিভ-ইন রিলেশনশিপ। কাজেই ডিভোর্সের প্রশ্নই ওঠে না। বহু আগে আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে।

এরপর একে একে উঠে আসে বহু অজানা কথা। নিখিলের দাবি, তাঁর টাকায় নুসরতের বোনের পড়াশোনা চলছে। নুসরত যে ফোর্ড গাড়ি চড়েন তা আসলে নিখিলের গাড়ি। নুসরত ইডেনে যে ফ্ল্যাটে থাকেন তাতে নিখিলেরও ইনভেস্টমেন্ট রয়েছে। আরও জানিয়েছেন, নুসরতের রাজনৈতিক কেরিয়ারেও নিখিলের অবদান রয়েছে।

অন্যদিকে, সাংসদ অভিনেতত্রীর পাল্টা দাবি, নিখিল মাঝে মধ্যেই নুসরতের অ্যাকাউন্ট থেকে টাকা নিতেন। এমনকি নুসরতের গয়না আটকে রেখেছেন নিখিল ও তাঁর পরিবার।

আরও পড়ুন: বাঙালি মেয়ে অভিনেত্রী কাজলের অসভ্যতায় অবাক দর্শক! পথশিশুর জন্য হাত থেকে এক টাকা গড়ায় না এদিকে ঘটা করে মা দুর্গার পুজো করেন, দাম্ভিক অভিনেত্রীরা আচরণে বিরক্ত নেট পাড়া

এই দাবি ও পাল্টা দাবির পালা যখন জোর কদমে চলছিল। সেই পরিপ্রেক্ষিতে কে সত্যি বলছে এবং কে মিথ্যে! এই নিয়ে যখন জল্পনা বাড়ছে। তখন হঠাৎই অঙ্কুশ হাজরা স্যোশাল মিডিয়ায় নিজের একটি মজার ছবি পোস্ট করে লেখেন, এই কে ঢপ দিচ্ছে রে…? ঢপ্পা!

 

নুসরত-নিখিলের একে অপরকে দোষারোপ করা নিয়ে যে অঙ্কুশ এই মন্তব্য করেছেন। তা আর বলার অপেক্ষা রাখে না। নেটিজনরা অঙ্কুশের এই পোস্টে সরাসরি নাম নিয়েছে নুসরত এবং নিখিলের। কারোর মতে, নুসরত ঢপি। কেউ ক্যাপশন দেখে হাসি থামাতে পারছেন না।

বুধবার দিনভর নুসরত-নিখিল বিতর্কের জোর তরজা চলল টলিপাড়ায়। একে অপরের দিকে জবাব পাল্টা জবাব ছুঁড়ে দিল। ইতিমধ্যেই নুসরতের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেছেন নিখিল জৈন। নিখিল জানিয়েছেন, যে দিন জানলাম, নুসরত আমার সঙ্গে থাকতে চায় না, অন্য কারও সঙ্গে থাকতে চায়, সে দিনই দেওয়ানি মামলা দায়ের করেছি আমি। নুসরতের মা হওয়ার পরে এই সিদ্ধান্ত নিইনি আমি। নিখিল স্পষ্ট জানিয়েছেন, আগামী জুলাই মাসে এই মামলার শুনানি শুরু হবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment