Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 36°C
17 June 2026

চিট ফান্ড মামলায় সিবিআই জেরার মুখে অর্ণব ঘোষ, এবার কি রাজনৈতিক নেতাদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি

তদন্তে গতি আনতে চাইছে সিবিআই

চিট ফান্ড মামলায় সিবিআই জেরার মুখে অর্ণব ঘোষ, এবার কি রাজনৈতিক নেতাদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি

বুধবার সকালে সিবিআই অফিসারদের মুখোমুখি হলেন সল্টলেক পুলিশের প্রাক্তন গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ। সারদা চিট ফান্ড মামলায় তদন্তের জন্য অর্ণব ঘোষকে এর আগেও জেরা করার জন্য দু’বার নোটিস পাঠিয়েছিল সিবিআই। এবার অর্ণব ঘোষ সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআই অফিসারদের মুখোমুখি হলেন।
এর আগে সোমবার সিবিআই রাজীব কুমারকে দেখা করার জন্য নোটিস দিয়েছিল, যদিও সিবিআইয়ের কাছে এক সপ্তাহ সময় চেয়ে চিঠি দেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। এরপর মঙ্গলবার সিবিআই অফিসাররা ফের ভবানী ভবনে গিয়ে রাজীব কুমারকে আবার নোটিস দেন।
সূত্রের খবর, সারদা সহ অন্যান্য চিট ফান্ড তদন্তে গতি আনতে একাধিক পদক্ষেপ নিতে পারে সিবিআই। সেই কারণে একদিকে যেমন এই অভিযোগ সামনে আসার পর তৎকালীন তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর।
চিট ফান্ড তদন্তে সিবিআইয়ের বিরুদ্ধে বারবারই গড়িমসির অভিযোগ এনেছে বিরোধীরা। সুদীপ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, কুণাল ঘোষ, সৃঞ্জয় বসু, রজত মজুমদার সহ তৃণমূলের একাধিক নেতা, সাংসদ, মন্ত্রীকে সিবিআই গ্রেফতার করলেও, তদন্ত খুব বিশেষ এগোয়নি বলেই অভিযোগ করেছে বিরোধীরা। সেই কারণেই এবার তদন্তে গতি আনতে পরপর আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: শীঘ্রই আলাদা জেলা হবে সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal