Gold ₹146,250/10g
Silver ₹244.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
16 July 2026

খবরের নামে হেটস্পিচ! অর্ণবের রিপাবলিক ভারতকে ২০ হাজার ইউরো জরিমানা ব্রিটেনের নিয়ামক সংস্থার

ব্রিটেনে সংস্থার লাইসেন্স বাতিল করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে অর্ণব গোস্বামীর চ্যানেলকে

খবরের নামে হেটস্পিচ! অর্ণবের রিপাবলিক ভারতকে ২০ হাজার ইউরো জরিমানা ব্রিটেনের নিয়ামক সংস্থার

ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে রিপাবলিক টিভি। হিংসাত্মক, উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে ব্রিটিশ সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা রিপাবলিক ভারত টিভির সম্প্রচারকারী সংস্থাকে ২০ হাজার ইউরো (আনুমানিক ১৯ লক্ষ ৭৩ হাজার টাকা) জরিমানা করল।
অর্ণব গোস্বামীর রিপাবলিক ভারত হিন্দি চ্যানেলের বিতর্ক অনুষ্ঠানে উস্কানিমূলক এবং হিংসাত্মক মন্তব্য প্রচারের অভিযোগ করেছে ব্রিটেনের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা অফকম। এই প্রেক্ষিতে ব্রিটেনে রিপাবলিক ভারতের সম্প্রচারের দায়িত্বে থাকা ওয়ার্ল্ডভিউ মিডিয়া নেটওয়ার্ককে কড়া হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি প্রায় ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
রিপাবলিক ভারত চ্যানেলের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ করেছে ব্রিটিশ সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা?
জানা গিয়েছে, রিপাবলিক টিভির ‘পুছতা হ্যায় ভারত’ শীর্ষক অনুষ্ঠানে ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর বেশ কিছু মন্তব্য এবং বক্তব্য হিংসা উদ্রেককারী এবং আপত্তিজনক।
ওই বিতর্ক সভাটি ছিল ভারতের চন্দ্র অভিযান সম্পর্কিত একটি অনুষ্ঠান সেখানে রিপাবলিক টিভির চিফ এডিটর তথা অ্যাঙ্কর অর্ণব গোস্বামী ও অনুষ্ঠানে উপস্থিত এক অতিথি পাকিস্তান সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য করেন বলে অভিযোগ। এই প্রেক্ষিতে ব্রিটিশ সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, সম্প্রচার বিধি অনুযায়ী, সম্প্রচারের দায়িত্বে থাকা সংস্থাকে মাথায় রাখতে হবে এই ধরনের বিতর্কিত, উস্কানিমূলক বিষয় এবং বক্তব্য সম্প্রচার করা বিধিলঙ্ঘনের সমান। আক্রমণাত্মক মন্তব্য, ব্যক্তি বা কোনও সম্প্রদায়কে আক্রমণ, ধর্মীয় হিংসা ছড়ানো কোনওভাবেই চ্যানেলের অংশ হতে পারে না। বিশেষ করে অনুষ্ঠানে, পাকিস্তানি নাগরিকদের সম্পর্কে খুবই খারাপ মন্তব্য করা হয়। যা মোটেই কাম্য নয়। ধর্মীয় ভাবাবেগেও আঘাত করা হয়েছে। রিপাবলিক টিভিকে হুঁশিয়ারি, ভবিষ্যতে এই ধরনের ভুল যাতে না হয় সেদিকে নজর দিতে হবে। ফের এমন ভুল হলে লাইভ সম্প্রচার বন্ধ করে দিতে বলা হয়েছে। নাহলে ব্রিটেনে সংস্থার লাইসেন্স বাতিল করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে অর্ণব গোস্বামীর চ্যানেলকে।

আরও পড়ুন: সোমবার থেকে সবার জন্য খুলল পুরীর জগন্নাথ মন্দির, মানতে হবে বিধিনিষেধ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation