Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
29 June 2026

উত্তর সিকিমে গভীর খাদে ভারতীয় সেনা জওয়ানদের বাস, মৃত্যু কমপক্ষে ১৬ জওয়ানের

উত্তর সিকিমে গভীর খাদে ভারতীয় সেনা জওয়ানদের বাস, মৃত্যু কমপক্ষে ১৬ জওয়ানের

উত্তর সিকিমে খাদে পড়ে গেল ভারতীয় সেনা জওয়ানের বাস। মৃত্যু হল কমপক্ষে ১৬ জন জওয়ানের। শুক্রবার ভারত-চিন সীমান্তের কাছে উত্তর সিকিমে রাস্তা দিয়ে ২০ জন ভারতীয় সেনা জওয়ানকে নিয়ে যাচ্ছিল একটি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাস পড়ে যায় খাদে। মৃত্যু হয় কমপক্ষে ১৬ জন জওয়ানের। মৃতদের মধ্যে ৩ জন অফিসার পদমর্যাদার বলে জানা গিয়েছে। আহত হন কমপক্ষে ৪ জন জওয়ান। আহত জওয়ানদের ভর্তি করা হয়েছে আর্মি হাসপাতালে।

আরও পড়ুন: সিএএ, এনআরসি, এনপিআরের বিরুদ্ধে আন্দোলন, অনশন ১০১ বছরের দোরেস্বামীর, জানালেন, দেশের ধর্মনিরপেক্ষতার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে

সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১৩০ কিলোমিটার ও লাচেন থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জেমা এলাকায় দুর্ঘটনা হয়।  ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। টুইটে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত সেরে ওঠার কামনা করেছেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation