বেতন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ এবং ৩১ মে সারা দেশে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল দেশের প্রায় সবকটি ব্যাঙ্ক কর্মী সংগঠন। ন্যূনতম দুই শতাংশ বেতন ও ভাতা বৃদ্ধির জন্য অনেক দিন ধরেই তাঁরা আবেদন জানিয়ে এলেও এখনও পর্যন্ত তার কোনও সুরাহা হয়নি বলে ব্যাঙ্ক কর্মীদের অভিযোগ। সেই দাবিতেই আগামী বুধবার ও বৃহস্পতিবার ধর্মঘটে শামিল হওয়ার জন্য দেশের সমস্ত ব্যাঙ্ক কর্মী সংগঠকে আহ্বান করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন। মাসের শেষে টানা দুদিনের ব্যাঙ্ক ধর্মঘটের জেরে সাধারণ মানুষের হয়রানির আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: প্রয়াত চিত্র পরিচালক বাসু চ্যাটার্জি, বলিউডে শোকের ছায়া





Leave a Reply