আগামী ২৮ এবং ২৯ মার্চ দেশজুড়ে বনধের ডাক দিয়েছে ট্রেড ইউনিয়ন সংগঠনগুলি। কিন্তু বনধে স্বাভাবিক থাকবে বাংলার জনজীবন। এই ৪৮ ঘণ্টা বনধে সকল সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করল রাজ্য সরকার।
আরও পড়ুন: দেশের মধ্যে নিরাপদতম শহর কলকাতা, গত ৪ বছরে অপরাধ কমেছে ৩১ শতাংশ, জানাল এনসিআরবি
নবান্ন সূত্রের খবর, ওই দুই দিন খোলা থাকবে সব অফিস। যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশও দেওয়া হয়েছে পুলিশকে। মোদী সরকারের জনবিরোধী নীতি ও শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে ভারত বনধের ডাক দিয়েছে বামেরা। আগামী ২৮ এবং ২৯ মার্চ দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। একটি বিবৃতিতে রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এই বনধের কথা ঘোষণা করেন। ‘জনগণকে বাঁচাও এবং জাতিকে বাঁচাও’ নামে কর্মসূচি নিয়ে ১২ দফা দাবিতে ভারতব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনের নেতৃত্ব। এই বনধে সামিল হয়েছে সংযুক্ত কিষাণ মোর্চাও।




