Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
24 June 2026

ফের সেরার স্বীকৃতি পেল বাংলা, ‘সবুজ সাথী’ প্রকল্পে শীর্ষে বাংলা

ফের সেরার স্বীকৃতি পেল বাংলা, ‘সবুজ সাথী’ প্রকল্পে শীর্ষে বাংলা

ফের সেরার সেরা বাংলা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প ‘সবুজ সাথী’ দেশের সেরা স্বীকৃতি পেল। এক সমীক্ষায় জানা গিয়েছে, বাংলার ৭৮.৯ শতাংশ পরিবারে একটি করে সবুজ সাথী সাইকেল আছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সারা দেশ জুড়ে এক সমীক্ষা চালিয়েছে। সেখানে প্রত্যেক পরিবারে সাইকেল আছে কিনা জানতে চাওয়া হয়। জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার পঞ্চম রিপোর্ট সদ্য প্রকাশিত হয়েছে। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত চলতে থাকা এই সমীক্ষায় জানা গিয়েছে, পরিবার পিছু সাইকেল থাকায় বাংলা সেরার সেরা। সেখানে ৭৮.৯ শতাংশ পরিবারে একটি করে সাইকেল আছে।

অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলি অনেক পিছিয়ে আছে। বিজেপি শাসিত গুজরাতে সাইকেল আছে মাত্র ২৯.৯ শতাংশ পরিবারে।

আরও পড়ুন: রাজ্যপালের জায়গায় আচার্য পদে মুখ্যমন্ত্রীকে আনার ভাবনা, জানালেন শিক্ষামন্ত্রী 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal