Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের বড় বৈঠক, এবার কি গোটা দেশে এসআইআর ঘোষণা

১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের বড় বৈঠক, এবার কি গোটা দেশে এসআইআর ঘোষণা

শুধু বিহার নয়, সারা দেশেই সম্ভবত পর্যায়ক্রমে শুরু হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। সারা দেশে এসআইআর চালু করার আগে আগামী ১০ সেপ্টেম্বর বৈঠকে বসছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
সূত্রের খবর সেই বৈঠকে উপস্থিত থাকবেন সমস্ত মুখ্য নির্বাচনী আধিকারিক। সেখানেই পরবর্তী ভোটার তালিকা নিবিড় সংশোধনের বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।
এসআইআর নিয়ে প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে মতামত ও যথাযথ উত্তর দিতে বলা হয়েছে। গত ২৪ জুন বিহারে এসআইআর করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন। সেই সময়েই কমিশন জানিয়েছিল, এই প্রক্রিয়া দেশব্যাপী অনুষ্ঠিত হবে। জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ধারা ২১ অনুসারে কমিশনকে নতুন তালিকা প্রস্তুত-সহ ভোটার তালিকার একটি বিশেষ নিবিড় সংশোধনের নির্দেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে বিহার থেকে। সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে কমিশন জানায়, পশ্চিমবঙ্গেও এসআইআর করা হবে খুব শীঘ্রই।

আরও পড়ুন: ২ মে তৃণমূলের গুন্ডাদের জেলে পোরা হবে! পঞ্চায়েত ভোট টেনে তৃণমূলকে আক্রমণ স্মৃতির

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal