Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
19 July 2026

ভোটে দলকে হারাতে বিজেপির সঙ্গে প্ল্যানিং! দলবদল করা তৃণমূল নেতা বিপ্লব মিত্রর সঙ্গে বিজেপি নেতার কথোপকথন প্রকাশ্যে

ভোটে দলকে হারাতে বিজেপির সঙ্গে প্ল্যানিং! দলবদল করা তৃণমূল নেতা বিপ্লব মিত্রর সঙ্গে বিজেপি নেতার কথোপকথন প্রকাশ্যে

সোমবারই বিজেপিতে যোগ দিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি। কিন্তু সূত্রের খবর, অনেকদিন ধরেই তিনি যোগাযোগ রাখছিলেন বিজেপি নেতাদের সঙ্গে। লোকসভা ভোটের আগে এক বিজেপি নেতার সঙ্গে বিপ্লব মিত্রর টেলিফোনে কথোপকথনের একটি রেকর্ডিং অংশ প্রকাশ্যে এসেছে। যদিও এই রেকর্ডিংয়ের সত্যতা The Bengal Story যাচাই করেনি। কিন্তু এই কথোপকথন প্রকাশ্যে আসার পর তৃণমূলের এই অভিযোগ আরও জোরদার হল যে, ভোটের আগে দলে থেকেই দলবিরোধী কাজ করেছেন তৃণমূলের তৎকালীন জেলা সভাপতি। তৃণমূলের অভিযোগ, টাকার বিনিময়ে দলবিরোধী কাজ করেছেন তিনি।

এই কথোপকথনের ব্যাপারে প্রতিক্রিয়া নেওয়ার জন্য বিপ্লব মিত্রর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর সঙ্গে কথা বলা যায়নি।

আরও পড়ুন: ভারতের নির্বাচনে মোদীর সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে উঠতে পারেন তিন মহিলাঃ রয়টার্স

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Politics