Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

স্টুডিওতে গিয়ে গান রেকর্ড করলেন বীরভূমের বাদামকাকু, খুব শীঘ্রই কাঁচা বাদাম গানটি নতুনভাবে মুক্তি পেতে চলেছে, মুহূর্তে তুমুল ভাইরাল ভিডিও

স্টুডিওতে গিয়ে গান রেকর্ড করলেন বীরভূমের বাদামকাকু, খুব শীঘ্রই কাঁচা বাদাম গানটি নতুনভাবে মুক্তি পেতে চলেছে, মুহূর্তে তুমুল ভাইরাল ভিডিও

চলতি বছরের নভেম্বর মাসে বীরভূমের ভুবন বাদ্যকর হঠাৎ করেই কোন এক নেটিজেনের মাধ্যমে গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছেন। নিজের অভিনব পদ্ধতিতে বাদাম বিক্রি করার জন্যই মানুষের মধ্যে জনপ্রিয় হয়েছেন তিনি। তবে এত জনপ্রিয়তার পরেও তার অভিযোগ ছিল, এতকিছুর পরেও তিনি শেষ পর্যন্ত কিছুই পেলেন না। বরং, তার গান অন্য লোকজন ব্যবহার করছেন নিজের স্বার্থে।

ভুবন বাদ্যকারের জনপ্রিয়তার গল্প মনে করিয়ে দেয় রানু মন্ডলের কথা। তিনিও এমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিলেন সকলের কাছে। তবে তা ছিল সামরিক। তবে বর্তমানে নেটিজেনরা আপাতত মনোনিবেশ করেছেন বীরভূমের এই বাদামবাবুর উপরেই। শোনা যাচ্ছে, তিনি কোন এক সঙ্গীতশিল্পীর হাত ধরে খুব শীঘ্রই ‘কাঁচা বাদাম’ গানটি নতুনভাবে শোনাতে চলেছেন সকলকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, স্টুডিওতে গান রেকর্ডিং করছেন বীরভূমের বাদামবাবু ভুবন বাদ্যকর। একেবারে বিট সহযোগে গান গাইছেন তিনি। একেবারে নতুনভাবে তার কাঁচা বাদাম গান সকলের সামনে নিয়ে আসতে চলেছেন, এক তরুণ সোশ্যাল মিডিয়ার সঙ্গীতশিল্পীর হাত ধরে।

সম্প্রতি শিল্পী উত্তম কুমার মন্ডল নামে এক তরুণ সঙ্গীতশিল্পীর সাথেই গান রেকর্ড করলেন ভুবন বাদ্যকর। এই দুজনের একসাথে গানের সুরেই নতুনভাবে তৈরি হতে চলেছে কাঁচা বাদাম গানটি। ইতিমধ্যেই এই খবর সামনে আসার পর থেকেই তা ঝড়ের গতিতে ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে। এখন সকলেই তাদের ওই গান শোনার অপেক্ষায় রয়েছেন। তবে অধিকাংশ নেটিজেনরাই মনে করছেন, তার এই জনপ্রিয়তার সাময়িক।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Buzz

নিজস্ব প্রতিনিধি

দ্য বেঙ্গল স্টোরি সংবাদ বিভাগের নিজস্ব প্রতিনিধি দল। আমরা সর্বদা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে দায়বদ্ধ।