Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 36°C
17 June 2026

হাতি ও জিরাফের তুমুল যুদ্ধ! রোম খাড়া করে দেবে এই ভয়ঙ্কর ভিডিও

সোশ্যাল মিডিয়ায় সবসময় ভাইরাল হচ্ছে নতুন নতুন ভিডিও। এই 4G স্পিডের যুগে সোশ্যাল মিডিয়ায় যে কোন ভিডিও ভাইরাল

হাতি ও জিরাফের তুমুল যুদ্ধ! রোম খাড়া করে দেবে এই ভয়ঙ্কর ভিডিও

সোশ্যাল মিডিয়ায় সবসময় ভাইরাল হচ্ছে নতুন নতুন ভিডিও। এই 4G স্পিডের যুগে সোশ্যাল মিডিয়ায় যে কোন ভিডিও ভাইরাল হয়ে পড়ে 5G স্পিডে। কেবল মানুষের ভিডিও নয়, পশুপাখি খাবার-দাবার, বন-জঙ্গল, নানান ভিডিও প্রতিদিনই নিউজ ফিডে উঠে আসে। আর এইসব ভিডিও দেখে মেতে ওঠেন নেটজনতা। তেমনি অনেক সময় কিছু এমন ভিডিও নজর কাড়ে যা দেখে রীতিমতো রোম খাড়া হয়ে যায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো তেমনই একটি ভিডিও। ভিডিওটি বেশ পুরোনো। তাও আজ থেকে কয়েক বছর আগের। তবে সোশ্যাল মিডিয়ায় পুরনো ভিডিও প্রায়শই আবার নতুন করে ভাইরাল হয়ে ওঠে। এবারও তাই হল। সোশ্যাল মিডিয়ায় এই পুরোনো ভিডিওটি দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ নেটিজেনদের। ভিডিওটিতে দেখা যাচ্ছে কোন এক পড়ন্ত রোদে এক ধূসর মরুভূমির মাঝে রয়েছে একটি জলের বোতল। সেই জলের বোতল থেকে জল পান করার জন্য এগিয়ে আসে একটা লম্বা জিরাফ। কিন্তু যখনই সে জলের বোতল থেকে জল পান করতে যাবে তখনই এসে হাজির এক প্রকাণ্ড হাতি। দুজনেই তৃষ্ণান্ত। আর তাই এক ফোঁটা জলের জন্য দুজনের মধ্যে শুরু হয় লড়াই। এক ফোঁটা জলের জন্য লড়াই। হাতিটা তার শুঁড় দিয়ে এবং জিরাফটা নিজের গলা দিয়ে একে অপরের সাথে ভয়ানক যুদ্ধে মেতে ওঠে। এই ভাবেই চলতে থাকে লড়াই, যা দেখে রোম খাড়া হয়ে গিয়েছে নেটবাসীদের। চলুন আপনিও দেখে নিন সেই ভয়ানক যুদ্ধ।

আরও পড়ুন: অন্তিম সংস্কারের পর পিছনে ফিরে তাঁকাতে নেই কেন?

ভিডিওটি মাধ্যমে প্রমাণ হয়ে যায় যে, এই পৃথিবীর প্রত্যেকটি প্রাণী প্রতিনিয়ত নিজেকে বাঁচানোর জন্য লড়ে যাচ্ছে সে মানুষ হোক, কী পশু, কী পাখি। কেবল মানবজাতি নয় প্রত্যেকটি প্রজাতির ক্ষেত্রেই বেঁচে থাকার লড়াই সমান।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Buzz