Monday, 8 June 2026
Bengal

মগরাহাট পশ্চিমের TMC প্রার্থীর উপর হামলা, অভিযোগ অস্বীকার বিজেপির

মগরাহাট পশ্চিমের TMC প্রার্থীর উপর হামলা, অভিযোগ অস্বীকার বিজেপির

উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনা। এবার মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লার উপর হামলা হল। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
সূত্রের খবর, রাস্তার মাঝখানে তৃণমূল প্রার্থীর গাড়ি আটকে ভাঙচুর চালানো হয়। শুধু তাই নয়, গাড়ি থেকে প্রর্থীকে বের করে তাঁকে মারধর করা হয়। মেরে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে মগরাহাট পশ্চিম।
হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙ্গুল তুলেছেন বিজেপি নেতারা।