বিজেপির লোকজন ভয় দেখাচ্ছে। ভোট দিতে বেরোতে দেবে না হুমকি দেওয়া হয়েছে। একথা শুনেই তড়িঘড়ি বলরামপুর গ্রামে রওনা দেন মমতা ব্যানার্জি। গ্রামে ঢোকার মুখে মমতাকে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান বিজেপি সদস্যদের।
এদিন নন্দীগ্রামে সভা সেরে ওই পরিবারের সঙ্গে দেখা করতে যান মমতা। মমতার কাছে পরিবারের অভিযোগ, বিজেপির লোকজন ভয় দেখাচ্ছে। তৃণমূলকে ভোট দিলে প্রাণে মারার হুমকি দিয়েছে। এ কথা শুনে সভা শেষ করেই মমতা ওই পরিবারের সঙ্গে দেখা করতে যান।
মমতা প্রশ্ন তোলেন, পুলিশ কেন্দ্রীয় বাহিনী কোথায়? বিজেপিকে বহিরাগত গুন্ডা বলে আক্রমণ করেন তিনি। দলীয় কর্মীদের নির্দেশ দেন এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে।
এদিকে মমতা ফিরে যেতেই এলাকার দখল নেয় কেন্দ্রীয় বাহিনী। গ্রামের ভিতরে ঢুকে শুরু হয় এরিয়া ডমিনেশনের কাজ।
আরও পড়ুন: আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহত অনেকে




