Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
10 July 2026

শিল্পতালুকে ভোটের আগে মনোনয়ন জমা না দিয়ে তৃণমূলে যোগ বিজেপি প্রার্থীর

শিল্পতালুকে ভোটের আগে মনোনয়ন জমা না দিয়ে তৃণমূলে যোগ বিজেপি প্রার্থীর

পুরসভার ভোটে প্রার্থী হয়েও মনোনয়ন জমা না দিয়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপি প্রার্থী। আসানসোল পুর নিগমের বিজেপি প্রার্থী হয়েছিলেন পিন্টু মুখার্জি।

কিন্তু তিনি মলয় ঘটকের বাড়িতে গিয়ে তৃণমূলে যোগদান করেন। ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সিকে রেশমার সঙ্গেই মলয় ঘটকের বাড়িতে গিয়ে পিন্টু তিনি তৃণমূলে যোগ দেন।

আগামী ২২ জানুয়ারি আসানসোল, চন্দননগর, বিধাননগর ও শিলিগুড়ি পুরসভার ভোট। গত সোমবার ছিল প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এই খবর প্রকাশ্যে আসতেই আসানসোলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, যে পিন্টু মুখার্জি বিজেপিতে যোগ দিয়েছেন, তিনি আমাদের দলের সদস্য নন।শাসকদলের হুমকিতেই বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারছে না বলে দাবি বিজেপির।

আরও পড়ুন: ইয়েচুরিকে ট্যুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal