Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
1 July 2026

প্রথমবার কংগ্রেসকে ছাপিয়ে সবচেয়ে বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা বিজেপির, কংগ্রেস লড়ছে ৪২৩ আসনে, বিজেপি ৪৩৭

কিছু কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা বাকি বিজেপির

প্রথমবার কংগ্রেসকে ছাপিয়ে সবচেয়ে বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা বিজেপির, কংগ্রেস লড়ছে ৪২৩ আসনে, বিজেপি ৪৩৭

লোকসভা নির্বাচনে এই প্রথমবার কংগ্রেসকে পেছনে ফেলে সবচেয়ে বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি। ৫৪৫ লোকসভা আসনের মধ্যে এখনও পর্যন্ত ৪২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। অন্যদিকে, বিজেপি ইতিমধ্যেই ৪৩৭ টিতে প্রার্থী দিয়েছে। আরও বেশ কিছু কেন্দ্রে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে গেরুয়া শিবিরের।
১৯৮০ সালের পর, এই প্রথমবার এত সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে সব মিলিয়ে ৪৩৩ টি আসনে
প্রার্থী দিয়েছিল বিজেপি আর ২০১৪ সালে তাদের প্রার্থী সংখ্যা ছিল ৪২৮। অন্যদিকে, ওই দু’বার কংগ্রেস যথাক্রমে ৪৪০ ও ৪৬৪ টি আসনে প্রার্থী দেয়।
২০১৪ সালে ২৮২ টি আসন জিতেছিল বিজেপি। ৪৬৪ টি আসনে লড়াই করে কংগ্রেস জেতে মাত্র ৪৪ টি সিটে।
গত দু’বারের সাধারণ নির্বাচনে কংগ্রেস ও বিজেপি ছাড়া, একমাত্র মায়াবতীর বহুজন সমাজ পার্টি সবচেয়ে বেশি সংখ্যক আসনে লড়াই করে এসেছে। ২০০৯ সালে ৫০০ টি আসনে প্রার্থী দিয়ে ২১ টিতে জয়লাভ করে বিএসপি। কিন্তু ২০১৪ সালে ৫০৩ আসনে লড়াই করে একটি আসনও জিততে পারেননি মায়াবতী। এবার অবশ্য অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে জোট করে সারাদেশে এখনও পর্যন্ত ১৩৯ টি আসনে প্রার্থী দিয়েছে মায়াবতীর দল।
রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, গত কয়েক বছর ধরে বিজেপির যে দেশজুড়ে উত্থান ঘটেছে তারই প্রমাণ এতগুলো আসনে বিজেপির লড়াই। যদিও এই তত্ত্ব মানতে নারাজ কংগ্রেস। কংগ্রেসের যুক্তি, এবারের সাধারন নির্বাচনে বেশিরভাগ রাজ্যেই বিজপির জোট প্রক্রিয়া ভেস্তে গিয়েছে। অন্ধ্র প্রদেশ, পশ্চিমবঙ্গ বা তেলেঙ্গানার মতো রাজ্যে জোট না করতে পেরে, বাধ্য হয়েই এত সংখ্যক আসনে প্রার্থী দিয়েছে বিজেপি।

আরও পড়ুন: আমি যেখানেই যাই ভারত আমার সঙ্গে থাকে, পদ্মভূষণ পাওয়ার পর জানালেন গুগল ও অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation