Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
27 June 2026

দান্তেওয়াড়ায় বিজেপির কনভয়ে মাওবাদী হামলা, মৃত্যু অন্তত ৫ জওয়ানের

১১ ই এপ্রিল ছত্তিসগঢ়ে প্রথম দফার ভোট

দান্তেওয়াড়ায় বিজেপির কনভয়ে মাওবাদী হামলা, মৃত্যু অন্তত ৫ জওয়ানের

দেশজুড়ে লোকসভা ভোট শুরুর ঠিক আগে ছত্তিসগঢ়ে বিজেপির কনভয়ে মাওবাদী হামলা। মৃত্যু হয়েছে অন্তত ৫ নিরাপত্তা বাহিনীর জওয়ানের। জানা গিয়েছে, ছত্তিসগঢ়ের দান্তেওয়াড়ায় বিজেপি বিধায়ক ভিমা মাণ্ডবীর কনভয় আক্রমণ করে মাওবাদীরা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই এখনও চলছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: দেখুন ভিডিও: কীভাবে হল অযোধ্যা জমি মামলার রায়, ঐতিহাসিক রায়ে কী বলল সুপ্রিম কোর্ট

ছত্তিসগঢ়ে আগামী ১১ ই এপ্রিল, ১৮ ই এপ্রিল এবং ২৩ শে এপ্রিল, এই তিন দফায় ভোট হবে। প্রথম দফার ভোটের ঠিক আগে এমন হামলার ঘটনায় চিন্তায় নির্বাচন কমিশন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation