Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
26 June 2026

বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা, বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, উত্তপ্ত দিনহাটার মাতালহাট

ভোট চলছে শান্তিপূর্ণভাবেই, জানাল নির্বাচন কমিশন

বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা, বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, উত্তপ্ত দিনহাটার মাতালহাট
Central force at Bhangankhali Village under Basanti Constituency after the incident . As supporters of RSP says they are beaten by TMC . Express photo by Partha Paul.30.04.16

কোচবিহারের দিনহাটার মাতালহাটে বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজিরও অভিযোগ করেছে বিজেপি। অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির বিরুদ্ধেই মারধরের অভিযোগ করেছে তৃণমূল। বিশাল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: তাপপ্রবাহ শুরু হতে চলেছে রাজ্য সহ দেশে! কমবে করোনার দাপট? ৩-১৭ ডিগ্রি সেলসিয়াসে করোনার প্রকোপ সর্বোচ্চ

এদিকে সকাল ৯ টা পর্যন্ত সামগ্রিকভাবে ১৮.১২ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে কোচবিহারে ১৭.৮৯ শতাংশ এবং আলিপুরদুয়ারে ১৮.৩৯ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে দিনহাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ নিয়েও মুখ খুলেছে কমিশন। কমিশনের প্রতিনিধি সাংবাদিকদের জানান, দিনহাটায় একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই ছুটে গিয়েছে পুলিশ ও বাহিনী। এখন শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে দিনহাটার রসমণ্ডা প্রাথমিক বিদ্যালয়ের বুথে, বলেও জানিয়েছেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal