Take a fresh look at your lifestyle.

খোঁজ মিলল আহমেদাবাদে দুর্ঘটনাকবলিত বিমানের ব্ল্যাক বক্সের

খোঁজ মিলল আহমেদাবাদে ভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্সের। জানা গিয়েছে, মেঘানিনগরের যে মেডিক্যাল হস্টেলের উপর এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানটি ভেঙে পড়েছিল সেই বিল্ডিংয়ের ছাদেই ব্ল্যাক বক্সের খোঁজ মিলেছে। সেটি উদ্ধার করেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো।দুর্ঘটনাগ্রস্ত বিমানের শেষ দিকে থাকা কমলা রঙের এই ডিভাইসটি দুর্ঘটনার তদন্তে বেশ খানিকটা সহায়তা করতে পারে। জানা যেতে পারে দুর্ঘটনার সঠিক কারণ।

ব্ল্যাক বক্সে রয়েছে ফ্লাইট ডেটা রেকর্ডার বা এফডিআর এবং ককপিট ভয়েস রেকর্ডার বা সিভিআর। প্রথমটি দুর্ঘটনাগ্রস্ত বিমানের প্রযুক্তিগত তথ্য রেকর্ড করা হয়। অন্যদিকে, দ্বিতীয়টিতে দুই পাইলটের মধ্যে ককপিটে হওয়া কথোপকথন রেকর্ড করা হয়। ফলে উদ্ধার হওয়া এই ব্ল্যাক বক্স থেকেই সমস্ত অজানা তথ্য ও রহস্যের সমাধান করা যাবে বলেই মনে করা হচ্ছে।

বিমানের দুটি ইঞ্জিনই কি বিকল হয়ে গিয়েছিল? সমস্ত অজানা তথ্যের খোঁজ এই ব্ল্যাক বক্স থেকেই মিলবে বলে মত বিশেষজ্ঞদের।
শুক্রবার ধ্বংসস্তূপের মধ্যে থেকে এয়ার ইন্ডিয়া বিমানের ডিজিটাল ভিডিও রেকর্ডার উদ্ধার করেছে গুজরাত এয়ার ট্রাফিক সার্ভিস বা এটিএস। ব্ল্যাক বক্স পাওয়ার আগে এটিই ছিল তদন্তকারী দলের কাছে বড় প্রাপ্তি।

Comments are closed.