Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
10 July 2026

বাংলায় ইস্টবেঙ্গলে আসতে চলেছেন বলি তারকা সলমন খান, দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে

বাংলায় ইস্টবেঙ্গলে আসতে চলেছেন বলি তারকা সলমন খান, দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে

সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসে কলকাতায় আসছেন বলি তারকা সলমন খান। ইস্টবেঙ্গল ক্লাবে আসতে পারেন সলমন খান। ১৩ মে কলকাতায় লাল-হলুদ ক্লাবের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে পারেন তিনি। ২০২০ সালে ইস্টবেঙ্গলের শতবর্ষ। কিন্তু করোনার জন্য সেই অনুষ্ঠান বড় করে করতে পারেনি ইস্টবেঙ্গল। কিন্ত এই বছর সমর্থকদের সঙ্গে নিয়ে বড় করে অনুষ্ঠান করতে চলেছে ইস্টবেঙ্গল। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা সলমন খানের।

 

এই সময় তিনি দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে। সলমন খানের সঙ্গে স্টেজে পারফর্ম করবেন  পূজা হেগরে, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা এবং পপতারকা গুরু রন্ধাওয়া। অনুষ্ঠানের জন্য পুলিশের অনুমতিও পাওয়া গিয়েছে। উল্লেখ্য, আগেই শোনা গিয়েছিল লাল-হলুদের শতবর্ষ উদযাপনের উপলক্ষে সলমান তাঁর অন্য কলাকুশলীদের সঙ্গে পারফর্ম করবেন। এমন খবর গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল। কিন্তু এই খবর এবার সত্যি হতে চলেছে।

আরও পড়ুন: সম্পত্তি বিক্রি করে প্রায় কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি কিনেছিল কালিয়াচককাণ্ডের আসিফ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal