ফের রাজ্য মন্ত্রিসভায় বদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব কমালেন মুখ্যমন্ত্রী। শোভনের হাত থেকে পরিবেশ দফতর নিয়ে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে। সুব্রত মুখোপাধ্যায়ের হাত থেকে জনস্বাস্থ্য কারিগরী নিয়ে দেওয়া হয়েছে মলয় ঘটককে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের সেচ দফতর দেওয়া হয়েছে সৌমেন মহাপাত্রকে।
আরও পড়ুন: গ্রেফতার ভাঙড় জমি আন্দোলনের নেতা অলীক চক্রবর্তী
দুদিন আগেই অবনী জোয়ারদার, চূড়ামণি মাহাতো এবং জেমস কুজুরকে মন্ত্রিসভা থেকে সরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন ফের দফতর রদবদল করলেন তিনি। এক বছরের মধ্যেই লোকসভা ভোট। সেদিকে তাকিয়েই পশ্চিম মেদিনীপুরের সৌমেন মহাপাত্র এবং আসানসোলের মলয় ঘটকের গুরুত্ব বাড়ানো হল বলেই সূত্রের খবর।





Leave a Reply