Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
23 June 2026

বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নিয়ে রেকর্ড চাকদা এক্সপ্রসের

বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নিয়ে রেকর্ড চাকদা এক্সপ্রসের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট প্রাপকদের তালিকায় শীর্ষে নাম তুলেছিলেন ঝুলন গোস্বামী। তাঁর উইকেটের  সংখ্যা ছিল ৩৯ ছিল। এই তালিকায় যুগ্মভাবে নাম ছিল অস্ট্রেলিয়ার লিন ফুলস্টন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আরও একটি উইকেট নিয়ে রেকর্ড গড়লেন এই বাংলার কন্যা।  তাঁর ঝুলিতে উইকেটের সংখ্যা ৪০।

অন্যদিকে শনিবার ব্লু ইন উইমেন ১৫৫ রানের ব্যবধানে হারায় ওয়েস্ট ইন্ডিজকে। প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান তোলে। এর জবাবে ৪০.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৬২ রানে ইনিংশ শেষ করে। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পরে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। এরপর শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ী হয় ভারত।

 

আরও পড়ুন: ভারতে বাতিল টি-২০ বিশ্বকাপ, অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে হবে টুর্নামেন্ট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sport