Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
11 July 2026

‘তুমি আমার কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ’, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিয়ে আবেগঘন পোস্ট বিরাহ কোহলির

‘তুমি আমার কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ’, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিয়ে আবেগঘন পোস্ট বিরাহ কোহলির

তুমি আমার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য আবেগঘন পোস্ট বিরাট কোহলির। মরক্কোর কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। বিশ্বকাপ জয়ের আশা অধরা থেকে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। রবিবার ফেসবুক পোস্ট করে রোনাল্ডো জানান, পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতা ছিল আমার কেরিয়ারের সবচেয়ে বড় এবং সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী স্বপ্ন। কিন্তু স্বপ্নটি ভালো ছিল যতক্ষণ এটি স্থায়ী ছিল। এরপরেই ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ফেসবুকেই লেখেন, তুমি এই খেলাটার জন্য যা করেছ, গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের জন্য যা করেছ, কোনও ট্রফি দিয়ে সেটা পরিমাপ করা যায় না।

আমরা যখন তোমাকে খেলতে দেখি তখন যা অনুভব করি। সেটি ঈশ্বরের দান। সেটি কোনও শিরোপা দিয়ে পরিমাপ করা যায়না। তোমার ওপর ভগবানের আশীর্বাদ রয়েছে। প্রতিবার হৃদয় দিয়ে আর কঠোর পরিশ্রম করে খেলেছো তুমি। তিনি শেষের লাইনে লেখেন, যেকোনো ক্রীড়াবিদদের জন্য সত্যিকারের অনুপ্রেরণা তুমি। তুমিই আমার কাছে সর্বকালের সেরা।

সম্ভাবত এটিই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শেষ বিশ্বকাপ। মরক্কোর কাছে হারের পর তাঁকে চোখের জল ফেলতে দেখা যায়। রোনাল্ডো লেখেন, দুঃখজনকভাবে এই বিশ্বকাপে স্বপ্ন শেষ হয়েছে। আমাকে নিয়ে অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে, অনেক কিছু অনুমান করা হয়েছে। কিন্তু পর্তুগালের জন্য আমার মন এক মুহূর্তের জন্যও বদলায়নি। আমি ভবিষ্যতেও কখন আমার সহকর্মীদের এবং আমার দেশের দিক থেকে মুখ ফিরিয়ে নেব না।

আরও পড়ুন: বিশ্ব ফুটবল থেকে নির্বাসিত হওয়ার পর ফিফা ও উয়েফার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি রাশিয়ার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sport