কালীপুজোর শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার একটি টুইট করে মুখ্যমন্ত্রী জানান, আমি কালী পুজো এবং দীপাবলির পবিত্র দিনে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। মা কালী আমাদের সকলকে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার শক্তি দিন। আমি প্রার্থনা করি যে আলোর উৎসব আমাদের জীবন থেকে সব অন্ধকার দূর করে আনন্দ এবং সুখের সূচনা করুক।
I extend my heartfelt greetings on the pious day of Kali Puja and Deepavali.
May Maa Kali give us all the strength to fight the forces of evil.
আরও পড়ুন: BJP কে হারানো নয়, লক্ষ্য দেশ বাঁচানো, যে রাজ্যেই যাবো জিততে যাবো, বললেন অভিষেক ব্যানার্জি
I pray that the festival of lights expels darkness from all our lives to usher in joy and happiness.
— Mamata Banerjee (@MamataOfficial) October 24, 2022
আরও পড়ুন: চূড়ান্ত ইন্সপেকশন শেষ; খুব শীঘ্রই তিলোত্তমা পেতে চলেছে নতুন মেট্রো রুট!
এদিন ফেসবুকেও তিনি সকলকে শুভেচ্ছা জানান। ফেসবুক একটি পোস্ট করে লেখেন, প্রদীপের আলো, মঙ্গলশঙ্খ পবিত্রতার প্রতীক। মনের মাঝে আজ মহামায়া এসে ধরা দিক। প্রতিবছরের মতন এই বছরও মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজো হচ্ছে। রবিবার মুখ্যমন্ত্রী নিজের বাড়ির কালী মায়ের ছবি ফেসবুকে পোস্ট করেন।
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0sc4NQstQJYKYKQJc54VHnWK39u9dZHHKR6VgkXibGuubiKYpfi9PQQW2TT1NUK7tl&id=100044572053325
করোনা আতঙ্ক কাটিয়ে এবার কালীপুজো মেতেছে বাঙালি। কিন্তু আনন্দের মাঝে কাঁটা হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। সোমবার সকাল থেকে কলকাতার আকাশের মুখভার। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে বাংলাদেশে। কিন্তু এর প্রভাব পড়বে সুন্দরবনের দিকে বেশি।




