Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

রাজনীতি ছেড়ে এবার ফ্যাশন শো তে কালারফুল ছেলে মদন মিত্র! সুন্দরীদের সাথে ফ্যাশন শো তে ‘ক্যাট-ওয়াক’ করে কাঁপাচ্ছেন এই সুপারহিট নেতা

রাজনীতি ছেড়ে এবার ফ্যাশন শো তে কালারফুল ছেলে মদন মিত্র! সুন্দরীদের সাথে ফ্যাশন শো তে ‘ক্যাট-ওয়াক’ করে কাঁপাচ্ছেন এই সুপারহিট নেতা

তৃণমূল বিধায়ক মদন মিত্র রাজনৈতিক জগতের একজন পরিচিত মুখ হলেও টলিউডের সঙ্গে তার সম্পর্ক বরাবরই ভীষণ ভালো। যে কারণে হামেশাই টলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ আড্ডায় মেতে উঠতে দেখা যায় তাকে। এবার তেমনই রাজনীতির ময়দান থেকে সরে ফ্যাশন-শোতে উপস্থিত হতে দেখা গেল ‘কালারফুল’ মদন মিত্রকে।

প্রসঙ্গত সম্প্রতি জানা গেছে নুসরত জাহান পরিচালিত একটি টকশোতে উপস্থিত হয়ে ভালোবাসা নিয়ে কথা বলেছিলেন মদন মিত্র। তবে এবার কোন টকশো নয় বরং ফ্যাশন শোতে হাজির হয়েছিলেন তিনি। সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল ‘গ্লোরিয়াস মেকআপ আর্টিস্ট অ্যাওয়ার্ড শো’। যেখানে ক্যামেরা নেপথ্যে থাকা মেকআপ আর্টিস্টদের সম্মান জানানো হয়েছে। মুনমুন দাস এবং তার মেয়ে মেকআপ আর্টিস্ট মোনা দাস সমস্ত অনুষ্ঠানটি আয়োজনের নেপথ্যে ছিলেন।

সেখানে বিচারক হিসেবে উপস্থিত জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা, মিস ইউনিভার্স ইন্ডিয়া ঊষসী সেনগুপ্ত, এবং মেক আপ আর্টিস্ট সুরজিৎ দত্ত ও অমিত কর্মকার। পাশাপাশি মঞ্চে উজ্জ্বল উপস্থিতি দেখা গিয়েছিল মদন মিত্রের।

আরও পড়ুন: ‘আমার ফোন করে কাজ চাইতে লজ্জা লাগে’! একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী রচনা ব্যানার্জীর, অকপট রচনা, তুমুল ভাইরাল ভিডিও

কালো রঙের পাঠান স্যুট, এবং স্টাইলিশ সানগ্লাস পড়ে শুধুমাত্র উপস্থিত হওয়াই নয় পাশাপাশি ফ্যাশন শোতে হাঁটতেও দেখা গিয়েছে তৃণমূল বিধায়ককে। বলাই বাহুল্য প্রিয় মদন দাকে এ দিন অন্য রূপে দেখে যারপরনাই উচ্ছ্বসিত হয়ে পড়েন মদন মিত্রের অনুগামীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment