Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
16 June 2026

ধিক্কার জানাই “এটা আমি কি দেখলাম! স্পোর্টস ব্রা! একজন যোগীনির সাজসজ্জা এটা? জী বাংলা হিন্দু ধর্ম কে আর কত অপমান করবে?” – পোশাক দেখে জি বাংলা নিয়ে বিদ্রুপের ঝড় সোশ্যাল মিডিয়া জুড়ে

ধিক্কার জানাই “এটা আমি কি দেখলাম! স্পোর্টস ব্রা! একজন যোগীনির সাজসজ্জা এটা? জী বাংলা হিন্দু ধর্ম কে আর কত অপমান করবে?” – পোশাক দেখে জি বাংলা নিয়ে বিদ্রুপের ঝড় সোশ্যাল মিডিয়া জুড়ে

বিনোদনের দুনিয়া নাকি অপমান করে হিন্দু ধর্মের। হিন্দু ধর্মের সংস্কৃতি, ঐতিহ্যকে মানে না। শুধু তাই না এমন বহুবার এমন বহু অভিযোগ উঠেছে যেখানে শোনা গিয়েছে তারা হয়তো হিন্দু ধর্মের আচার-আচরণ সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে কিছুই জানেন না। বিনোদন দুনিয়ার মধ্যে বিশেষত বলিউডের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ হামেশাই উঠে থাকে। তবে টলিউডও বাদ যায় না কোন অংশে। টলিউডের বিভিন্ন কাজকর্মের জন্য আগেও বহুবার এই অভিযোগ উঠেছে যে হিন্দু ধর্মের সংস্কৃতি এমনকি ভাবাবে কে আঘাত করা হচ্ছে। এবার অভিযোগ উঠল টলিউডের ছোট পর্দার দুই ধারাবাহিক নিয়ে। টেলিভিশন ইন্ডাস্ট্রির দুই ধারাবাহিকের ওপর করা হয়েছে এই অভিযোগ।

এই দুটি ধারাবাহিক হল জি বাংলায় সম্প্রচারিত হওয়া ধারাবাহিক “গৌরী এলো” আর “শিশু ভোলানাথ”। দুই ধারাবাহিক নিয়েই দর্শক ক্ষোভ প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়াতে। “শিশু ভোলানাথ” ধারাবাহিকের একটি এপিসোডে যোগিনীর সাজ পোশাক দেখে অবাক হয়েছেন দর্শক। কারণ সেই যোগেনীর পরনে ছিল একটি স্পোর্টস ব্রা। যা দেখি রীতিমত চোখ কপালে ওঠার তোড়জোর দর্শকের। এই বিষয়টি দর্শক একেবারেই মেনে নিতে পারছেন না।

হিন্দু দেবদেবীর গল্প, পুরান নির্ভর বিষয় নিয়ে এই ধরনের খামখেয়ালিপনা একদম পছন্দ করছেন না দর্শক। শিশু ভোলানাথ জি টিভির একটি হিন্দি ধারাবাহিক। যা বর্তমানে সম্প্রচারিত হচ্ছে বাংলা ভাষায় ডাবিং করে। আর সেখানে একটি পরবে যোগিনী সাজ পোশাকে দেখানো হচ্ছে এমন অবস্থা। একজন নে্টিজেন যোগিনীর দুটি ছবি শেয়ার করে লিখেছেন, “এটা আমি কি দেখলাম! স্পোর্টস ব্রা! একজন যোগীনির সাজসজ্জা এটা? জী বাংলা হিন্দু ধর্ম কে আর কত অপমান করবে?” এছাড়াও তিনি আরো লিখেন, “গৌরি এলো তে তো প্রায়ই করছে, “শিশু ভোলানাথ” এ আরও বেশি করছে! একজন যোগীনির এক্সপ্রেসন, পোশাক -আশাক এরকম?দেখে তো শ্রদ্ধার বদলে হাসি পায়! ধিক্কার Zee Bangla!”

আরও পড়ুন: তবে কি এবার সিনেমা ছেড়ে রান্না বান্না? শাহরুখ খান, শিখতে চান চিকেন 65 এর রেসিপি।

প্রসঙ্গত সত্যিই জি বাংলার চলতি সপ্তাহের টিআরপি টপার ধারাবাহিক “গৌরী এলো” একটি ভক্তিমূলক ধারাবাহীক। যেখানে ধারাবাহিকের নায়িকা গৌরী কে দেখানো হচ্ছে যে সে মা কালীর ভক্ত। ওই ধারাবাহিকে নায়িকা গৌরীকে মা কালীর অংশ এমনটা প্রমাণ করতে গিয়ে ধারাবাহিক নির্মাতারা যতসব উল্টোপাল্টা অদ্ভুত ঘটনা দেখাচ্ছেন ধারাবাহীকে। কখনো দেখাচ্ছেন গৌরী একটি মেয়েকে শুদ্ধিকরণ এর নামে তার মাথায় গরম জল ঢেলে দিচ্ছে। তো আবার কখনো দেখাচ্ছে গৌরীর রাগ শান্ত করতে তার স্বামী গৌরীর পায়ের তলায় শুয়ে পড়ছে। ঠিক যেমন আমাদের ভুলা মহেশ্বর কালির রাগ ঠান্ডা করার জন্য করেছিলেন। তবে যেহেতু এমন একটি ধারাবাহিক এই সপ্তাহের প্রথম হয়েছে সেই জন্যই সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশের মানুষ বলছেন এই ধরনের নোংরা কুসংস্কার দেখিয়ে টপার করা হয়েছে এই ধারাবাহিককে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment