Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 July 2026

গত তিনমাসে দু’বার করোনা সংক্রমিত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

গত তিনমাসে দু’বার করোনা সংক্রমিত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

ফের করোনা সংক্রমিত হলেন সোনিয়া গান্ধী। এই নিয়ে গত তিনমাসে দু’বার করোনা সংক্রমিত হলেন সোনিয়া গান্ধী। শনিবার কোভিড টেস্ট করার পর তাঁর রিপোর্ট পসিটিভ আসে। আইসোলেশনে আছেন কংগ্রেস সভানেত্রী। এই সপ্তাহের শুরুতেই জানা গিয়েছিল, করোনা সংক্রমিত হয়েছেন সোনিয়া গান্ধীর মেয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। একমাসের ব্যবধানে দ্বিতীয়বার করোনা সংক্রমিত হন প্রিয়ঙ্কা। এরপরেই জানা গেল ফের করোনা সংক্রমিত সোনিয়া গান্ধী।

আরও পড়ুন: সরকারি মাদ্রাসা, সংস্কৃত টোল বন্ধের সিদ্ধান্তে সিলমোহর অসম মন্ত্রিসভার

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ শনিবার একটি টুইটে বলেছেন, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী শনিবার কোভিড পরীক্ষা করেছেন এবং রেজাল্ট পসিটিভ এসেছে তাঁর। কোভিড প্রোটোকল মেনে তিনি আইসোলেশনে আছেন। ৭৫ বছর বয়সী এই নেত্রীকে করোনার জন্য ১২ জুন স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২০ জুন তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation