বড়দিনের মুখে কলকাতায় কার্যত উধাও কনকনে ঠান্ডা। শহরের তাপমাত্রা ধারাবাহিকভাবে বাড়ছে। শনিবারও তাপমাত্রা বাড়বে বলে হাওয়া অফিস জানিয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা বেড়ে হয়েছে ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানান হয়েছে।
কিন্তু আবহাওয়ার এই ভোলবদলের কারণ কী? হাওয়া অফিস জানাচ্ছে, মূলত পশ্চিমী ঝঞ্জার কারণেই দক্ষিণবঙ্গে এই তাপমাত্রা বৃদ্ধি। আগামী তিন দিন তাপমাত্রা এই ভাবেই বাড়তে থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। যার জেরে বড় দিন বা নতুন বছরে কনকনে ঠান্ডা উপভোগ করতে পারবেন না শীত প্রেমী বাঙালি।
তবে উত্তরবঙ্গে উল্টো পরিস্থিতি থাকবে বলেই হাওয়া অফিস জানিয়েছে। বড়দিন দার্জিলিং-এ বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: বিজেপির পশ্চিমবঙ্গ বাঁচাও দিবসে মহামারী আইনে গ্রেফতার দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী