Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
1 July 2026

কোভিড সংক্রমিত হয়ে ভারতে প্রতি ঘন্টায় মৃত্যু ১৪৫ জনের, দৈনিক সংক্রমণ প্রায় ৪ লক্ষ

কোভিড সংক্রমিত হয়ে ভারতে প্রতি ঘন্টায় মৃত্যু ১৪৫ জনের,  দৈনিক সংক্রমণ প্রায় ৪ লক্ষ

দেশে দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা প্রায় ৪ লক্ষ। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৯৮ জনের। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৭৬ জন।

কোভিড এখনও পর্যন্ত দেশে প্রাণ কেড়েছে মোট ২ লক্ষ ৮ হাজার ৩৩০ জনের। এখনও দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩১ লক্ষ ৭০ হাজার ২২৮ জন। দেশের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। সে রাজ্যে রোজ ৭০০ জনের বেশি মানুষ মারা যাচ্ছে। বাংলাতেও গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ৮৯ জন।

এরমধ্যেই চলছে টিকাকরণের কাজ। গত ২৪ ঘণ্টায় দেশে ২২ লক্ষ ২৪ হাজার ৫৩১ জন টিকা নিয়েছেন। এখনও অবধি দেশে টিকা নিয়েছেন মোট ১৫ কোটি ২২ লক্ষ ৪৫ হাজার ১৭৯ জন।

আরও পড়ুন: আইন মেনে ব্যবসা করুন, অ্যামাজন সহ ই-কমার্স সংস্থাগুলিকে সতর্ক করল কেন্দ্র

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation