Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
1 July 2026

নাসিকে অক্সিজেন ট্যাঙ্কার লিক করে মৃত্যু ২২ করোনা রোগীর

নাসিকে অক্সিজেন ট্যাঙ্কার লিক করে মৃত্যু ২২ করোনা রোগীর

অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে মৃত্যু হল নাসিকের ডক্টর জাকির হুসেন হাসপাতালের ২২ জন করোনা রোগীর।

সূত্রের খবর, অক্সিজেনের ট্যাঙ্কার লিক করে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। ডক্টর জাকির হোসেন হাসপাতালে একটি ট্যাঙ্কারে গ্যাস ভরার সময় লিক করে যায়।

দুর্ঘটনার পর হাসপাতাল ও প্রশাসনিক আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। মহারাষ্ট্রের মন্ত্রী রাজেন্দ্র সিংগানে জানিয়েছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। প্রাথমিক তথ্য অনুসারে এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাটি কীভাবে ঘটল তার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রশাসন চেয়েছে। ঘটনার তদন্ত হবে। যে বা যারা এই ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ৩ দিনে বাড়ি খালি না করলে বন্ধ জল-বিদ্যুৎ, প্রাক্তন সাংসদদের হুঁশিয়ারি কেন্দ্রের, মন্ত্রের মতো কাজ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation