Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 June 2026

সমস্ত রেকর্ড ভেঙ্গে দেশে ঘণ্টায় মৃত্যু ১৩৭ জনের, সংক্রমিত সাড়ে তিন লক্ষের বেশি

সমস্ত রেকর্ড ভেঙ্গে দেশে ঘণ্টায় মৃত্যু ১৩৭ জনের, সংক্রমিত সাড়ে তিন লক্ষের বেশি

করোনা সংক্রমিত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা ৩ হাজার পেরিয়ে গেল। দৈনিক সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষ ৬০ হাজার পেরিয়ে গেছে। গত ২৪ ঘন্টায় কোভিড সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯২ জনের। দৈনিক মৃতের সংখ্যার নিরিখে রেকর্ড গড়ল ভারত। দেশে মোট মৃতের সংখ্যা ২ লক্ষ পেরিয়ে গেছে। গত ৩ মাসে ভারতে মোট মৃতের সংখ্যা ৫০ হাজারের বেশি।

আরও পড়ুন: নিরাপত্তা ফাঁকি দিয়ে দিল্লি বিমানবন্দরের T3 বোর্ডিং এলাকায় বানর, ভাইরাল ভিডিওতে হাসির রোল

দেশে মোট আক্রান্তের সংখ্যা এই মুহুর্তে ১ কোটি ৭৯ লক্ষ ৯৭ হাজার ২৬৭ জন। এখনও দেশে মোট সক্রিয় রোগী রয়েছেন ২৯ লক্ষ ৭৮ হাজার ৭০৯ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৪৮ লক্ষ ১৭ হাজার ৩৭১ জন। একদিকে যখন হাসপাতালগুলিতে বেড পাওয়া যাচ্ছে না। মিলছে না অক্সিজেন। তখন দেশে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৪ কোটি ৭৮ লক্ষ ২৭ হাজার ৩৬৭। শুধুমাত্র মঙ্গলবারই ২৫ লক্ষ ৫৬ হাজার ১৮২ টিকা দেওয়া হয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation