Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
9 July 2026

CPIM Candidate list: মুখ্যমন্ত্রীর কেন্দ্র নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল না জোট! শালবণিতে সুশান্ত, ঝাড়গ্রামে মধুজা, কাঁথি দক্ষিণে অনুরূপ পাণ্ডা

CPIM Candidate list: মুখ্যমন্ত্রীর কেন্দ্র নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল না জোট! শালবণিতে সুশান্ত, ঝাড়গ্রামে মধুজা, কাঁথি দক্ষিণে অনুরূপ পাণ্ডা

প্রথম দু’দফার নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা বামেদের। শুক্রবার দুপুরে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণার পরই জোটের পক্ষে প্রার্থীদের নাম জানান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

প্রথম দু’দফার যে আসনগুলিতে এদিন জোটের পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়, তার মধ্যে নন্দীগ্রাম আসন থাকলেও সেখানকার প্রার্থীর নাম জানানো হয়নি। জানা গিয়েছে, নন্দীগ্রামে সিপিএম প্রার্থী দেবে। কিন্তু হাইপ্রোফাইল এই আসনে এদিন প্রার্থীর নাম জানাননি বিমান বসু। তিনি বলেন, নন্দীগ্রাম নিয়ে আলোচনা চলছে। প্রার্থীর নাম পরে জানানো হবে।

তবে বিমান বসু জানান, শালবণিতে প্রার্থী হচ্ছেন সুশান্ত ঘোষ। ঝাড়গ্রামের প্রার্থী মধুজা সেন রায়। দক্ষিণ কাঁথির সিপিএম প্রার্থী অনুরূপ পাণ্ডা।

আরও পড়ুন: নোটবন্দির দু’বছর পূর্তিতে কেন্দ্রকে আক্রমণ মমতার, ‘মানুষ শিক্ষা দেবে’

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Politics