Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
1 July 2026

বিমান বসু: বিজেপি ও তৃণমূল বিরোধী সব দলের সঙ্গে আমরা জোটে আগ্রহী

বাংলা বিহার নয়, তাই  ওখানকার ভোটের প্রভাব এ রাজ্যে পড়বে না। দাবি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর

বিমান বসু: বিজেপি ও তৃণমূল বিরোধী সব দলের সঙ্গে আমরা জোটে আগ্রহী

বাংলা বিহার নয়, তাই  ওখানকার ভোটের প্রভাব এ রাজ্যে পড়বে না। দাবি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। সেই সঙ্গে বিজেপি ও তৃণমূল বিরোধী যে কোনও রাজনৈতিক দলের সঙ্গেই যে আগামী বিধানসভা ভোটে বামেরা জোটে যেতে আগ্রহী তাও পরিষ্কার জানিয়ে দেন তিনি।

বৃহস্পতিবার রায়গঞ্জে দলীয় কর্মসূচি থেকে বিমানবাবু বলেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূল বিরোধী দলগুলিকে নিয়ে জোট গড়বে বামেরা। এ প্রসঙ্গে ‘১৯ এর লোকসভা ভোটে বাম-কংগ্রেসের জোট ভেস্তে যাওয়া নিয়েও মুখ খোলেন বিমান। তাঁর কথায়, মানুষ ভুল করে। আবার সেই ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। তিনি জানান, গত লোকসভায় তাঁদের দাবি ছিল, যে দুটি কেন্দ্র বামেদের দখলে ছিল সেখানে কংগ্রেস প্রার্থী দেবে না। আবার যে চারটি লোকসভা কেন্দ্র কংগ্রেসের দখলে ছিল, সেখানে বামেরা প্রার্থী দেবে না। কিন্তু কংগ্রেস কথা না রাখলেও বামেরা তাদের কথা রেখেছিল। যদিও বহরমপুর কেন্দ্রে আরএসপি-র এক জন দাঁড়িয়েছিলেন। আলোচনার মাধ্যমে বামফ্রন্ট ঘোষণা করে। তবে ওই প্রার্থীও বামেদের ছিলেন না বলে মন্তব্য করেন বিমান বসু। তিনি বলেন, বামফ্রন্ট  যা বলেছিল তাই করে দেখিয়েছে। এবার নিশ্চয়ই সকলে সেটা বুঝবেন।

সেই সঙ্গে বিহারে বিজেপির জয় এরাজ্যে কোন প্রভাব ফেলবে না আশাবাদী বামফ্রন্ট চেয়ারম্যান। তিনি বলেন, দুই রাজ্যের সংস্কৃতি আলাদা। আশা করাই যায় বিহারের ফল আর পশ্চিমবঙ্গের ফল এক রকম হবে না।

আরও পড়ুন: যন্তর মন্তরে ধরনা থেকে রাতে শারদ পাওয়ারের বাড়িতে নৈশভোজ, কী বললেন মমতা প্রাক নির্বাচনী জোট নিয়ে?

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Politics