Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
1 July 2026

আভাস, সুমিত, মানব, অনাদি এলেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীতে

বুদ্ধদেব, শ্যামল, মদন, দীপক বাদ গেলেন সিপিএমের সম্পাদক মণ্ডলী থেকে।

আভাস, সুমিত, মানব, অনাদি এলেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীতে

প্রত্যাশা মতোই সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলী থেকে বাদ গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী, মদন ঘোষ এবং দীপক সরকার। আভাস রায়চৌধুরী, মানব মুখার্জি, অনাদি সাহু এবং সুমিত দে এলেন নতুন সম্পাদকমন্ডলীতে। বৃহস্পতিবার সকালে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য কমিটি মিটিংয়ে তা চূড়ান্ত হয়।
সূত্রের খবর, এদিন সকালে রাজ্য সম্পাদকমন্ডলীর বৈঠক বসে। সেখানেই বিদায়ী কমিটির বৈঠকে আলোচনা হয় এবিষয়ে। পরে তা রাজ্য কমিটিতে জানানো হয়।
এর পাশাপাশি গত পঞ্চায়েত ভোটের পর্যালোচনা হয় এদিনের মিটিংয়ে। রাজ্যে বিজেপি এই মুহূর্তে দ্বিতীয় শক্তি হিসেবে উঠে আসছে বলে জানান বহু নেতা।

আরও পড়ুন: লাগবে না ই-পাস, সকালে সাড়ে ১১ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত প্রবীণ নাগরিকদের পরিচয়পত্র দেখিয়ে মেট্রো সফরের সুবিধা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *