Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
2 July 2026

ঝাড়খণ্ডের বাগোদর কেন্দ্রে বিপুল ব্যবধানে জয় সিপিআইএমএল লিবারেশন প্রার্থী বিনোদকুমার সিংহের

ঝাড়খণ্ডে জিতলেন বাম প্রার্থী

ঝাড়খণ্ডের বাগোদর কেন্দ্রে বিপুল ব্যবধানে জয় সিপিআইএমএল লিবারেশন প্রার্থী বিনোদকুমার সিংহের

ঝাড়খণ্ড নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। ঝাড়খণ্ডের আদিবাসী ও শিল্পাঞ্চল এলাকায় বিজেপির ভরাডুবি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, স্থানীয় ইস্যুকে এড়িয়ে জাতীয় ইস্যু নিয়ে প্রচারের সিংহভাগ সময় ব্যয় করার ফল ভুগেছে বিজেপি।

এদিকে ঝাড়খণ্ড নির্বাচনে ঘটেছে এক তাৎপর্যপূর্ণ ঘটনা। উত্তর ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাগোদর কেন্দ্রে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন সিপিআইএমএল লিবারেশন প্রার্থী বিনোদকুমার সিংহ।

সিপিআইএমএল লিবারেশনের পলিটব্যুরো নেত্রী কবিতা কৃষ্ণণ জানান, ১৫ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেছেন বিনোদকুমার সিংহ। অন্যদিকে বাবুলাল মারান্ডির কাছে প্রায় ১৭ হাজার ভোটে পরাজিত হয়েছেন আরেক সিপিআইএমএল প্রার্থী রাজকুমার যাদব।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীর সফরে অমিত শাহ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation