Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
3 July 2026

পুলিশকে নিয়ে ‘কুমন্তব্য’, দিলীপ ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি!

গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে থাকলে আদালতে জামিনের আবেদন করব, জবাব দিলীপের

পুলিশকে নিয়ে ‘কুমন্তব্য’, দিলীপ ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি!

পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ করে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষ। এবার এক বছরের পুরনো মামলায় বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বর্ধমান আদালত।
গত বছর নভেম্বর মাসে বর্ধমানের রায়নায় একটি সভায় পুলিশের বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন বঙ্গ বিজেপির সভাপতি। দিলীপকে বলতে শোনা গিয়েছিল, এ রাজ্যের পুলিশকর্মীরা আকন্ঠ দুর্নীতিতে ডুবে আছেন। টাকা না দিলে পুলিশে চাকরি মেলে না। প্রমোশনের জন্যও পুলিশকে টাকা দিতে হয়। এসপি থেকে ওসি সবাইকে টাকা তুলতে হয় এবং সেই টাকা যায় তৃণমূলের পার্টি অফিসে। এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রায়নার সেহারাবাজার ফাঁড়ির এক পুলিশকর্মী। তাঁর অভিযোগ, দিলীপ ঘোষের এই মন্তব্য পুলিশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে। সাধারণ মানুষের মনে পুলিশের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পুলিশকর্মীদের মনোবলে চিড় ধরিয়েছে।
পুলিশকর্মীর অভিযোগের ভিত্তিতে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়। তারপর এ বছরের ফেব্রুয়ারিতে মামলার চার্জশিট পেশ করে পুলিশ। আদালতে আবেদন করা হয় বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির। শুক্রবার সেই আবেদন মঞ্জুর করেছে বর্ধমান আদালত।
এদিকে তাঁর গ্রেফতারির আশঙ্কাকে গুরুত্ব দিতে নারাজ দিলীপ ঘোষ। তাঁর কথায়, আমার বিরুদ্ধে প্রতিদিনই কোনও না কোনও মামলা দায়ের হচ্ছে। গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে থাকলে আদালতে জামিনের আবেদন করব, জবাব দিলীপের।

আরও পড়ুন: এরপর তো কাউন্সিলার ভোটে দাঁড়াবে! টালিগঞ্জ থেকে বাবুলকে কটাক্ষ মমতার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal