Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

যাঁরা গরুর দুধ খাননি, তাঁরা সোনার কদর বুঝবেন না, গরুর দুধে সোনার প্রসঙ্গ ফের টেনে আনলেন দিলীপ ঘোষ

যাঁরা গরুর দুধ খাননি, তাঁরা সোনার কদর বুঝবেন না, গরুর দুধে সোনার প্রসঙ্গ ফের টেনে আনলেন দিলীপ ঘোষ

দিলীপ ঘোষের মুখে শোনা গেল ফের গরুর দুধে সোনার প্রসঙ্গ। বাঙালিরা আজকাল প্যাকেটের দুধ খান। গরুর দুধ খান না। তাই গরুর দুধে সোনার দর বোঝেন না।

শুক্রবার বিজেপির রাজ্য সদর দফতরে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিলীপ ঘোষ। সেখানে তিনি বলেন, আমি বলেছিলাম, গরুর দুধে সোনা আছে। অনেকেই সমালোচনা করেছিলেন। কিন্তু যাঁরা গরুর দুধ খাননি, তাঁরা সোনার কদর বুঝবেন না।

দু বছর আগে গরুর দুধে সোনা আছে বলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোনা থাকার জন্য গরুর দুধের রং একটু হলুদ বলেছিলেন তিনি।

আরও পড়ুন: দোরগোড়ায় কড়া নাড়ছে শীত; লক্ষ্মী পুজোর দিন আবহাওয়া কেমন থাকবে! যা জানাল আবহাওয়া দফতর 

এই বিষয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন, আমার কাছে সোনা দেওয়া গরু পাঠিয়ে দিন দিলীপ ঘোষ। গবেষণা করে দেখা যাবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal