Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 July 2026

বাংলাকে নিশানা করছে কেন্দ্র, সর্বদলে অভিযোগ তৃণমূলের, ইভিএম বাতিল করে ফের ব্যালটে ফেরার দাবি

তৃণমূল নেত্রী কি যাবেন ১৯ শে জুনের বৈঠকে? শুরু জল্পনা

বাংলাকে নিশানা করছে কেন্দ্র, সর্বদলে অভিযোগ তৃণমূলের, ইভিএম বাতিল করে ফের ব্যালটে ফেরার দাবি

লোকসভার অধিবেশন শুরুর আগে সর্বদল বৈঠকে ইভিএম বাতিল করে ব্যালটে ফেরার দাবি জানাল তৃণমূল। এর আগে বারবার বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, পরবর্তী সব নির্বাচনে ইভিএম বাতিল করে ব্যালটে ভোট করাতে হবে। রবিবার দিল্লির সর্বদল বৈঠকেও একই দাবির পুনরাবৃত্তি করলেন তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন। পাশাপাশি বৈঠকে তাঁরা দাবি করেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে রাজ্যকে ‘নিশানা’ করা বন্ধ করুক কেন্দ্র।
সোমবার শুরু হয়েছে লোকসভার প্রথম অধিবেশন। তার ঠিক আগের দিন দিল্লিতে অনুষ্ঠিত হয় সর্বদলীয় বৈঠক। সেখানে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন দাবি জানান, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানুক কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষামন্ত্রী ও রাজনাথ সিংহ ও সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীর উপস্থিতিতে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন দাবি করেন, রাজ্যকে ‘নিশানা’ করছে কেন্দ্র, এটা বন্ধ হওয়া দরকার। সেই সময় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন না বৈঠকে। তিনি পরে বৈঠকে যোগ দেন। সূত্রের খবর, বৈঠক থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও একই দাবি জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আগামী ১৯ শে জুন সর্বদল বৈঠকে এই বিষয়ে আলোচনা করা যেতে পারে, বলে জানান প্রধানমন্ত্রী। সূত্রের খবর, ১৯ শে জুন প্রধানমন্ত্রী সমস্ত দলের সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রীয় মন্ত্রীরা চাইছেন, ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকুন। সংসদ বিষয়ক মন্ত্রী এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়ে চিঠিও দিয়েছেন বলে জানা গিয়েছে।
এর আগে নীতি আয়োগের বৈঠকে যাননি মুখ্যমন্ত্রী। ১৯ তারিখের সর্বদল বৈঠকে যোগ দিতে তিনি দিল্লি যাবেন কিনা, তা এখনও চূড়ান্ত হয়নি, বলে তৃণমূল সূত্রে খবর।

আরও পড়ুন: কর্ণটকের মুখ্যমন্ত্রী পদে শপথ বিজেপির ইয়েদুরাপ্পার, সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation