Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

চলতি মাসেই ফের ‘দুয়ারে সরকার’ শিবির; জানুন বিস্তারিত 

চলতি মাসেই ফের ‘দুয়ারে সরকার’ শিবির; জানুন বিস্তারিত 

নতুন বছর আসতে আর একমাস বাকি। বছর ঘুরলেই দেশজুড়ে শুরু হয়ে যাবে লোকসভা ভোট। এই অবস্থায় ফের একবার দুয়ারে সরকার শিবিরের ঘোষণা করল নবান্ন। জানা গিয়েছে চলতি মাসেই ফের একবার শুরু হচ্ছে দুয়ারে সরকার। 

নবান্ন সূত্রে খবর, ১৫ ডিসেম্বর থেকে জেলায় জেলায় শিবির শুরু হবে। এবারের শিবিরও চলবে একমাস। তবে ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। এরপর ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত পরিষেবা প্রদান করা হবে। 

বৃহস্পতিবার সব জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।  প্রশাসনিক সূত্রে খবর, এবারের শিবিরের মূল লক্ষ্য, পঞ্চদশ অর্থ কমিশনের জমে থাকা টাকা খরচ। রাজ্যের প্রতিটি মানুষ যাতে সরকারি প্রকল্প, পরিষেবার সুবিধে থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে জেলাশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: গরমের ছুটি কবে শেষ হচ্ছে? শিক্ষা দফতরের কাছে জানতে চাইল পর্ষদ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal