Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

রাজ্যজুড়ে ১ লক্ষ্যের বেশি দুয়ারে সরকার ক্যাম্প; শুরু ১৫ ডিসেম্বর থেকে 

রাজ্যজুড়ে ১ লক্ষ্যের বেশি দুয়ারে সরকার ক্যাম্প; শুরু ১৫ ডিসেম্বর থেকে 

বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে রাজ্যজুড়ে ফের একবার শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। এবারে সারা রাজ্যজুড়ে ১ লক্ষ্যেরও বেশি দুয়ারে সরকার ক্যাম্প হবে বলে জানা গিয়েছে। রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা পেতে ক্যাম্পগুলোতে গিয়ে আবেদন করা যাবে।

১৫ ডিসেম্বর থেকে ক্যাম্প চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রথম পর্যায়ে ক্যাম্প গিয়ে পরিষেবার জন্য আবেদন করা যাবে। দ্বিতীয় পর্যায়ে আবেদন মঞ্জুরির কাজ চলবে।

সিকিমে প্রবল ধসের কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল  জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং-ও। উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বন্যা দুর্গত পরিবারগুলোর জন্য বিশেষ ক্যাম্প করা হবে দুয়ারে সরকারের আওতায়। এছাড়াও এবারের ক্যাম্প থেকে জাতিগত শংসাপত্র নিয়েও বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন: বাড়ছে তাপমাত্রার পারদ, রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal