আগামী দুই থেকে তিন দিন বাড়বে কলকাতা তাপমাত্রা। আগামী কয়েকদিনের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। যদিও এদিন কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বাড়তে পারে তাপমাত্রার পারদ। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর-পশ্চিম দিক থেকে গরম বাতাস প্রবেশ করছে রাজ্যে। আর সেই কারণেই তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে রাজ্যে।
গত সপ্তাহের শেষের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়। রবিবার থেকে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ছাপ্পা থেকে বুথ জ্যাম, ভাঙচুর-মারামারি, বিক্ষিপ্ত গোলমালের মধ্যে দিয়ে রাজ্যে শেষ চতুর্থ দফার ভোট




