Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 June 2026

রেল অবরোধের জের, দীর্ঘ কয়েকঘন্টা বন্ধ শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন চলাচল

রেল অবরোধের জের, দীর্ঘ কয়েকঘন্টা বন্ধ শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন চলাচল

রেল লাইনের পাশে ফেন্সিং দেওয়ার প্রতিবাদ। রেল অবরোধ করে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে স্টেশনে এই বিক্ষোভের জেরে বিপর্যস্ত হয় ট্রেন চলাচল। মঙ্গলবার দুপুরে প্রথমে রেল পথ ঘেরাও করেন স্থানীয়রা। এরপর চলে অবরোধ।

বিক্ষোভকারীদের দাবি রেল লাইনের পাশে ফেন্সিং দেওয়া যাবে না। তাঁদের দাবি এই স্টেশনে রেল ক্রসিং নেই, নেই একটিও ওভারব্রিজ। বিকল্প রাস্তার ব্যবস্থা না করে ফেন্সিং দেওয়া যাবে না। যদিও রেলের দাবি, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখ ফেন্সিং দেওয়া হচ্ছে। এদিন বিক্ষোভের জেরে শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-দত্তপুকুর লাইনের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। প্রায় ঘণ্টা খানেক বন্ধ ছিল ট্রেন চলাচল। পরে রেল আধিকারিকদের আশ্বাসে অবরোধ ওঠে। রেল কর্তৃপক্ষ সমস্যা সমাধানের চেষ্টা করবে বলা হলে অবরোধ ওঠে।

এও অবরোধের জেরে চরম হয়রানির শিকার হন ট্রেনে আটকে থাকা যারীরা। এই অবরোধ প্রসঙ্গে নিত্যযাত্রীদের বক্তব্য, এইভাবে অবরোধ করার কোনও মানে হয় না। ট্রেন অবরোধের জেরে কতক্ষণ আটকে রয়েছি। ঠিক সময় কাজে যোগ দিতে না পারার জন্য ক্ষোভ উগড়ে দেন তাঁরা।

আরও পড়ুন: রাজ্যে ফিরছে বিধান পরিষদ, মমতার মন্ত্রিসভায় প্রস্তাব পাস

সোমবার সোদপুরে রেল লাইনের ওপর আটকে পড়ে একটি লরি। ৮ নম্বর রেলগেট দিয়ে পারাপার করছিল একটি লরি। সেইসময় হঠাৎ বিকল হয়ে যায় লরিটি। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ ও খড়দহ থানার পুলিশ। লরিটিকে সরানোর কাজ শুরু হয় জোরকদমে। অবশেষে লরিটি সরানোর পর শুরু হয় ট্রেন চলাচল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal