Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
21 June 2026

ছন্দা কোচারের বাড়ি ও অফিসে ইডি হানা, তল্লাশি ভিডিওকন কর্ণধারের বাড়িতেও

৩,২৫০ কোটি টাকা ঋণ খেলাপি মামলায় অভিযুক্ত ছন্দা কোচর, তাঁর স্বামী ও ভিডিওকন কর্ণধার বেনুগোপাল ধূত

ছন্দা কোচারের বাড়ি ও অফিসে ইডি হানা, তল্লাশি ভিডিওকন কর্ণধারের বাড়িতেও

আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচারের বাড়ি ও অফিসে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই সঙ্গে ভিডিওকন কোম্পানির কর্ণধার ভেনুগোপাল ধুতের বাড়িতেও শুক্রবার তল্লাশি চালায় ইডি।
৩,২৫০ কোটি টাকা ঋণ খেলাপি মামলায় আগেই ছন্দা কোচার, তাঁর স্বামী দীপক কোচার ও ভেনুগোপাল ধুতের বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি করেছিল সিবিআই।
২০১২ সালে ভিডিওকনকে ৩,২৫০ কোটি টাকা ঋণ দেয় আইসিআইসিআই ব্যাঙ্ক। অভিযোগ ওঠে, ওই টাকা থেকেই ভিডিওকন কর্ণধার বেনুগোপাল, তৎকালীন আইসিআইসিআই ব্যাঙ্ক সিইও ছন্দা কোচারের স্বামীর সংস্থা ‘নুপাওয়ার’-এ বিনিয়োগ করেছেন এবং এই লেনদেনে ছন্দা কোচার, পরিবারের লোকেদের আর্থিক সুবিধা পাইয়ে দিয়েছেন। প্রথমে ছন্দার পাশেই ছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বিষয়টি নিজেরাই তদন্ত করে দেখার সিদ্ধান্ত নেয় তারা। পরে শুরু হয় সিবিআই তদন্ত। ২০১৮ সালের মার্চ মাসে বেনুগোপাল ধূত, দীপক কোচার-সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল সিবিআই। একই সময় আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও’র পদ থেকে ইস্তফা দেন ছন্দা কোচার।
গত মাসে ভিডিওকনের সদর দফতর মুম্বই ও ঔরঙ্গাবাদে তল্লাশি চালিয়েছিল সিবিআই। শুক্রবার নথির খোঁজে তল্লাশি চালাল ইডি।

আরও পড়ুন: সিএএতে আপাতত স্থগিতাদেশ নয়, কেন্দ্রের কাছে ৪ সপ্তাহে জবাব তলব, স্থগিত হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation