Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
17 June 2026

বিপাকে বচ্চন পরিবার, পানামা কাণ্ডে ঐশ্বর্যকে তলব করল ইডি 

বিপাকে বচ্চন পরিবার, পানামা কাণ্ডে ঐশ্বর্যকে তলব করল ইডি 

পানামা পেপার কাণ্ডে এবার অস্বস্তিত বাড়ল বচ্চন পরিবারের। সোমবার ঐশ্বর্য রাই বচ্চনকে তলব করল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লির লোকনায়ক ভবনে ডাকা হয়েছে প্রাক্তন মিস ওয়ার্ল্ডকে। জানা গিয়েছে, ইডির অফিসাররা ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য প্রশ্নপত্র তৈরি করেছেন। 

উল্লেখ্য, সংবাদ সংস্থার খবর অনুযায়ী, পানামা পেপার কেলেঙ্কারিতে অভিযুক্তদের যে তালিকা তদন্তকারীরা প্রস্তুত করেছেন, তাতে সবার উপরে নাম রয়েছে অভিনেতা অমিতাভ বচ্চনের। এছাড়াও বচ্চন পরিবারের আরও কয়েকজন সদস্যের নাম রয়েছে বলে খবর। যদিও ঐশ্বর্যকে তলব প্রসঙ্গে বচ্চন পরিবারের তরফ এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

তবে সূত্রের খবর, সোমবার ঐশ্বর্যকে তলব করা হলেও আজ তিনি ইডির দফতরে যাচ্ছেন না। এই মর্মে তদন্তকারীদের চিঠি লিখে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, পানামা পেপার কাণ্ডে দেশের পাশাপাশি বিদেশেও একটি তদন্তকারী দলকে পাঠিয়েছে ইডি  ও আয়কর বিভাগ।   

আরও পড়ুন: মোতেরা স্টেডিয়ামের নাম “নরেন্দ্র মোদী স্টেডিয়াম”

  

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation