Take a fresh look at your lifestyle.

বিদেশে টাকা পাচারের অভিযোগে ফিরহাদের মেয়েকে তলব ইডির

ফিরহাদ হাকিমের মেয়েকে ইডি নোটিস। ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন সংক্রান্ত অসঙ্গতির অভিযোগে তাঁকে এই সপ্তাহের মধ্যেই তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসির হায়দার সাম্প্রতিককালে বেশ কয়েকবার বিদেশে গিয়েছেন। তখন বিদেশে টাকা পাচার হয়েছে বলে দাবি ইডির। সেই সূত্রেই ফিরহাদ কন্যাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চায় তাঁরা।

[আরও পড়ুন- CBI কে অভিষেকের স্ত্রী রুজিরা, মঙ্গলবার ১১ টা থেকে ৩ টের মধ্যে বাড়িতে আসুন]

প্রিয়দর্শিনীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন ইডির তদন্তকারীরা। এই নোটিসের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

Comments are closed.