Silver ₹74.52/g Kolkata 32°C 10 June 2026

পড়ুয়াদের স্বার্থে রাজ্যের যে কোনও জায়গায় বদলি; শিক্ষক বদলি মামলায় কড়া নির্দেশ হাইকোর্টের 

পড়ুয়াদের স্বার্থে রাজ্যের যে কোনও জায়গায় বদলি; শিক্ষক বদলি মামলায় কড়া নির্দেশ হাইকোর্টের 

শিক্ষক বদলি প্রসঙ্গে এবার কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এক শুনানিতে বিচারপতি সাফ নির্দেশ দেন, পড়ুয়াদের স্বার্থে রাজ্যের যে কোনও জায়গায় শিক্ষক বদলি করতে পারবে শিক্ষা দফতর। এবং বদলির নির্দেশের সাত দিনের মাথায় তা শিক্ষককে মানতে হবে। নির্দেশ অমান্য করলে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পারবে শিক্ষা দফতর। 

এদিন বিচারপতি বিশ্বজিৎ বসুর তাৎপর্যপূর্ণ মন্তব্য, বদলি নিয়ে কোনও জঙ্গলের আইন চলতে পারে না। যত শিক্ষক বদলির মামলা আছে, এ বার থেকে এ আইন মেনেই পদক্ষেপ করতে হবে। কলকাতার ছাত্র শূন্য স্কুলের শিক্ষককে প্রয়োজনে হাওড়ার স্কুলে যেতেই হবে। এ প্রসঙ্গে বিচারপতির আরও মন্তব্য, স্কুলে পড়ুয়ার নেই, অথচ শিক্ষকরা স্কুলে যাচ্ছে আসছেন, এটা তো চলতে দেওয়া যায় না। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজ্যের গাইডলাইন মানতে হবে। 

পুরুলিয়ার এক শিক্ষক বদলির দাবি নিয়ে এদিন হাইকোর্টে মামলা করে। আর ওই মামলাতেই এদিন কড়া মন্তব্য করেন জাস্টিস বসু। এদিনের শুনানিতে রাজ্যের এডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখার্জি বলেন, শিক্ষক বদলি নিয়ে সরকারের যে নির্দেশ রয়েছে আমরা বার বার তা প্রয়োগ করার চেষ্টা করেছি। কিন্তু অনেকেই আদালতে এসে বদলি নিয়ে চলে যান। এর পরেই বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, শিক্ষক বদলি নিয়ে কোনও জঙ্গলের আইন চলতে পারে না। এরপর থেকে যত বদলির মামলা রয়েছে, তাতে এই আইন প্রয়োগ হবে। 

আরও পড়ুন: করোনা টিকা নিতে নাম লেখালে মোদীর সার্টিফিকেট নির্বাচনী বিধিভঙ্গ নয়? কমিশনে যাচ্ছে তৃণমূল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal