Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
23 June 2026

বারাকপুর, আমডাঙা, উদয়নারায়ণপুরে বিক্ষিপ্ত গণ্ডগোল, অভিযোগ-পাল্টা অভিযোগ, ভোট শুরু রাজ্যের ৭ কেন্দ্রে

আজ দেশে ৫১ কেন্দ্রে ভোট

বারাকপুর, আমডাঙা, উদয়নারায়ণপুরে বিক্ষিপ্ত গণ্ডগোল, অভিযোগ-পাল্টা অভিযোগ, ভোট শুরু রাজ্যের ৭ কেন্দ্রে

বিক্ষপ্ত গণ্ডগোল, অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে শুরু হল পঞ্চম দফার ভোট। ভোটের আগের রাতে বারাকপুরের কিছু জায়গায় গণ্ডগোলের খবর মেলে। হালিশহরে বিজেপি কাউন্সিলারের বাড়ি ভাঙচুরের অভিযোগ। পাশাপাশি, হাওড়ার উদয়নারায়ণে এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
সোমবারের ভোটে সবচেয়ে হাইপ্রোফাইল কেন্দ্র বারাকপুর। কিছুদিন আগেই তৃণমূলের ভাটপাড়ার দীর্ঘদিনের বিধায়ক অর্জুন সিংহ বিজেপিতে যোগ দেন। বারাকপুরের বিজেপি প্রার্থী হয়েছেন অর্জুন সিংহ। তারপর থেকেই উত্তেজনা তৈরি হয়েছে বারাকপুরের বিভিন্ন জায়গায়।
বারাকপুরের পাশাপাশি সোমবার ভোট রয়েছে বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, শ্রীরামপুর এবং আরামবাগে।

আরও পড়ুন: সিজিও কমপ্লেক্সে পার্থ চট্টোপাধ্যায়-রাজীব কুমার, দু’জনকেই জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal