Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
21 June 2026

কাঠুয়া গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার আইনজীবী দীপিকার পাশে হ্য়ারি পটার খ্য়াত এমা ওয়াটসন

দীপিকা সিংহ রাজাওয়াতের ছবিসহ খবর ট্য়ুইট করলেন হ্য়ারি পটার খ্য়াত হলিউডের অভিনেত্রী এমা ওয়াটসন।

কাঠুয়া গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার আইনজীবী দীপিকার পাশে হ্য়ারি পটার খ্য়াত এমা ওয়াটসন

কাঠুয়া কাণ্ডে নির্যাতিতার আইনজীবীর পাশে দাঁড়িয়ে ট্য়ুইট করলেন হ্য়ারি পটার খ্য়াত এমা ওয়াটসন। বৃহস্পতিবার একটি সংবাদমাধ্য়মে দীপিকা সিংহ রাজাওয়াতের ছবিসহ একটি খবর প্রকাশিত হয়। সেই ছবিসহ খবরটি শেয়ার করে নিজে ট্য়ুইট করলেন হলিউডের এই অভিনেত্রী। ট্য়ুইটে নির্যাতিতার আইনজীবী দীপিকার ছবির ওপর তিনি লেখেন অল পাওয়ার টু দীপিকা সিংহ রাজাওয়াত। নির্যাতিতার পক্ষ নিয়ে মামলা লড়ার শুরুতেই বাধাপ্রাপ্ত হয়েছিলেন দীপিকা সিং রাজাওয়াত। শাসকদল ও বার অ্যাসোসিয়েশন তাঁকে এই মামলা থেকে বিরত থাকতে বললেও ঠিক তার উল্টো পথে হেঁটে এই মামলা লড়ছেন তিনি।

আরও পড়ুন: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুঁড়লেই পাঁচ বছরের জেল, সিদ্ধান্ত রেলের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *