Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

ছত্তিশগড়ের সুকমায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৪ মাওবাদীর মৃত্যু

মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্যের দাবি পুলিশের

ছত্তিশগড়ের সুকমায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৪ মাওবাদীর মৃত্যু

ছত্তিশগড়ের সুকমার জঙ্গলে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৪ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। ছত্তিশগড় পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সোমবার ভোরে তল্লাশি চালানোর সময় কোন্টা এবং গোলাপল্লি থানার সীমানাবর্তী এলাকায় মাওবাদীদের সঙ্গে দীর্ঘ গুলির লড়াই চলে। তাতে ১৪ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে তাঁদের মৃতদেহ। জঙ্গল থেকে মাওবাদীদের ব্যবহার করা ১৬ টি বন্দুকও উদ্ধার করেছে পুলিশ। পুলিশের বাহিনীর কারও হতাহতের খবর মেলেনি। ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে এদিন ভোরে কোন্টা থানা এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। মাত্র কয়েকদিন আগেই ১৯ জুলাই দান্তেওয়াড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৮ জন মাওবাদীর মৃত্যুর খবর মিলেছিল। তার কিছুদিনের মধ্যেই এদিনের অপারেশনকে বড়সড় সাফল্য বলে দাবি করছে ছত্তিশগড় পুলিশ।

আরও পড়ুন: দেশে সন্ত্রাসবাদ রুখতে নয়া মিডিয়া পলিসি চান অজিত ডোভাল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *